রাতের খাবারে ‘চিংড়ি -পালং পাস্তা’

zesty.shrimp.pasta_.with.leeks_.and_.arugula

রাতে প্রতিদিনকার মতো ভাত না খেলেই কি নয়? একটু স্বাস্থ্যকর ও ভিন্নস্বাদের খাবার তো আমরা খেতেই পারি। আজ রাতেই হয়ে যাক ‘পালং পাস্তা’।

চার জনের জন্য এই পালং পাস্তা বানাতে আপনার সময় লাগবে ৩০ মিনিট। আর এতে পুষ্টিগুণ মারাত্মক। ফ্যাটের পরিমাণ একদম নেই বললেই চলে। তাই আজকে রাতের নাস্তা হোক পাস্তা

উপকরণ:

১। পাস্তা -২৫০ গ্রাম

২। মাখন –  ২ টেবল চামচ

৩। পেঁয়াজ পাতা – ৪-৫টি কুঁচি করে কাটা  

৪। লবণ – পরিমাণমতো

৫। গোলমরিচ – আধ টেবল চামচ

৬। চিংড়ি -৫০০ গ্রাম, খোসা ছাড়ানো

৭। ১টি মাঝারি সাইজের লেবুর খোসা মিহি কুচি

৮। পালং শাক -৬ কাপ

এভাবেই ভাজতে হবে চিংড়ি

পদ্ধতি-

১) প্রথমেই পাস্তা লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২) একই সময় চুলায় কড়াই চাপিয়ে মাখন দিয়ে তাতে পেঁয়াজ পাতা  আধ চামচ লবণ ও চা চামচের চার ভাগের একভাগ গোলমরিচ গুড়ো দিয়ে তিন থেকে পাঁচ মিনিট রান্না করুন।

৩। এরপর এতে চিংড়ি আর লেবুর খোসা কুচি ছেড়ে জোড়ে নাড়ুন। না নেড়ে টস করলে দারুণ হবে।

৪। অন্য একটি পাত্রে হালকা তেল দিয়ে সেদ্ধ পাস্তা ছেড়ে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন। দুই মিনিট পরে রান্না চিংড়ি এবং পালং শাক মেশান। নামানোর আগে গোল মরিচের গুড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

/এফএএন/