ঝটপট চিকেন অমলেট

10-1441886536-recipe1

প্রতিদিন সকালে একই নাস্তা খেতে খেতে বিরক্ত? স্বাদে ভিন্নতা নিয়ে আসতে চট করে তৈরি করে ফেলতে পারেন মজাদার চিকেন অমলেট। জেনে নিন রেসিপি-

উপকরণ
মুরগির মাংস কুচি– ১০০ গ্রাম
ডিম- ২টি
লাল ক্যাপসিকাম কুচি- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
টমেটো কুচি- ১ কাপ
গোলমরিচ গুঁড়া- ১/৪ টেবিল চামচ
কাঁচামরিচ- ৪ টি
মরিচের গুঁড়া- আধা চা চামচ
লেবুর রস- ১/৪ চা চামচ
লবণ ও তেল- প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালী
প্যানে তেল দিয়ে মুরগির মাংস কুচি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়ুন। সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে গেলে লবণ ও লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আলাদা করে রাখুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডিম ফেটে ছেড়ে দিন। ডিমের অমলেট তৈরি হলে মুরগির মিশ্রণটি অমলেটের উপর ছড়িয়ে দিয়ে ভাঁজ করে নিন। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন অমলেট।          

/এনএ/