ক্রিসমাস দুয়ারে কড়া নাড়ছে। হাতে একদম সময় নেই কিন্তু আপনার বাড়ির ক্রিসমাস ট্রি এখনও সাজানো শেষ হয়নি। কত কি যে লাগবে সেটি বলার অপেক্ষা রাখে না।তাহলে এই বড়দিনে আপনার বাড়িতে সান্তা এসে উপহার রাখবে কোথায়? এখন আপনার করণীয় একটিই ঝটপট ট্রি সাজানোর ব্যবস্থা করা।
তেজগাঁর বাসিন্দা রোনাল্ড ক্রুজ ইতোমধ্যে তার ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ কয়েকটি ছবিও দিয়েছেন। তিনি ও তার নাতি তারাশ মিলে সাজানোর কাজটি করেছেন। তিনিই বাংলা ট্রিবিউনকে জানালেন, ৫ হাজার টাকার মধ্যে সুন্দর করে একটি ট্রি সাজানো যায়।
এক মিটার সমান লম্বা প্লাস্টিকের ক্রিসমাস ট্রি কিনতে আপনার খরচ পড়বে ২৪০০ থেকে তিন হাজার। তার সঙ্গে নিতে হবে আপনার পছন্দের উপকরণ। আপনি চাইলে বেল, লাইট, বল, স্টার, প্লাস্টিকের ফ্রুটসহ আরও অনেক ঘর সাজানোর উপকরণ কিনতে পারেন যা দিয়ে আপনি ট্রি সাজাবেন।
ভালো কথা সাজানোর বুদ্ধি তো দেওয়া হলো, কিন্তু ক্রিসমাস ট্রি থেকে শুরু করে লাইট ও অন্যান্য উপকরণ কোথায় পাবেন? এগুলো পাবেন আপনার নিকটস্থ চার্চের সামনের স্টেশনারি দোকান থেকে। ক্রিসমাস উপলক্ষে কয়েকটি চার্চের সামনেও পসরা বসেছে। সুতরাং দেরি কেনও এখনই শুরু করে দিন আপনার গাছ সাজানো। আরেকটি কথা না বললেই নয়। এই গাছ কিন্তু প্রতিবছর সাজাতে হবে না। একবার সাজিয়ে পরের বছরের জন্য দিব্বি সব তুলে রাখতে পারবেন। পরের বছর বৈচ্যিত্র বা নতুনত্ব আনতে হলে নতুন কিছু কিনতে পারেন আপনি।ছবি: রোনাল্ড ক্রুজ।/এফএএন/