দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন হাউজ ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে রঙিন পোশাক। শরতের আকাশ, পাশাপাশি ঢাক আর শাঁখের বাদ্যতে পূজার আবেশ ছড়িয়ে যায়। দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান ব্যবহার করে সারা’র আয়োজনে থাকছে নতুনত্ব।
সারা’র পূজার কালেকশনে এবারের থিম হচ্ছে ফুলেল শোভা। পোশাকের ডিজাইনে থাকছে ফ্লোরাল প্রিন্টের আধিপত্য। পাশাপাশি সিজনটা এখন গরম এবং বৃষ্টির মিশেলে, তাই কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সুতি এবং ভিসকস। পাশাপাশি কিছু ক্ষেত্রে সিল্কের ব্যবহারও থাকছে।
পূজার কালেকশনে মেয়েদের জন্য থাকছে পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার, থ্রি পিস, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রি পিস, ফ্যাশন টপস, প্রিন্টেড কাফতান এবং ডেনিম। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। পাশাপাশি বাবা-ছেলের জন্য একই ডিজাইনের পাঞ্জাবিও থাকছে সারা’র পূজার আয়োজনে। এছাড়াও শিশুদের জন্য থাকছে লেহেঙ্গা, ফ্রক, টপস, টপস- স্কার্ট সেট, টপস-বটম সেট, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, পোলো শার্ট।
আউটলেটের পাশাপাশি সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ ( www.facebook.com/saralifestle.bd) এবং ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে।