কাঁচা কলার কাটলেট বানাবেন যেভাবে

বিকেলের নাস্তায় গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার কাঁচা কলার কাটলেট। অতিথি আপ্যায়নে বাড়তি স্বাদ যোগ করবে ঝটপট বানানো এই কাটলেট। জেনে নিন রেসিপি।

 


তিনটি কাঁচা কলা খোসাসহ প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে চটকে নিন। দুটি সেদ্ধ আলু চটকে মিশিয়ে নিন কলার মিশ্রণে। ৪ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, দুটি কাঁচা মরিচ কুচি, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ চাট মসলা ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন কলা ও আলুর মিশ্রণ।

প্যানে তেল গরম করুন। অল্প করে ডো নিয়ে কাটলেটের আকৃতি দিয়ে গরম তেলে ভেজে তুলুন।