কপালের কাছটায় উঁকিঝুঁকি মারছে সাদা চুল? আজকাল বয়সের আগেই চুল পেকে যায় নানা কারণে। সাদা চুল কালো করতে পারেন প্রাকৃতিক বিভিন্ন উপকরণের সাহায্যে। জেনে নিন কীভাবে।
- ৫ চা চামচ চা পাতা ফুটিয়ে নিন। ঠান্ডা হলে লিকার চুলে মেখে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- আধা লিটার পানি, ২ টেবিল চামচ আমলকীর গুঁড়া ও ২টি লেবুর রস একটি স্প্রে বোতলে নিয়ে নিন। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে মিশ্রণটি চুলে স্প্রে করুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে কালো ও ঘন।
- আধা কাপ নারকেল তেল মৃদু আঁচে গরম করে নিন। খানিকটা ঠাণ্ডা হলে অর্ধেকটি লেবুর রস মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- ২ চা চামচ চা পাতা ও ৩ চা চামচ কফি পাউডার পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন। দ্রবণটি চুলে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- আমলকী বেটে মেহেদির সঙ্গে মিশিয়ে চুলে লাগান। দুই ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শেষে চায়ের লিকার দিয়ে ধুয়ে নিন চুল।
- আলুর খোসা ফুটিয়ে নিন পানিতে। ঠান্ডা হলে চুল ধুয়ে নিন সেই পানি দিয়ে।
- পেঁয়াজের রস চুলে লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।