সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে একটি আরামদায়ক গোসল। অনেকে বরফ শীতল পানিতে গোসল করতে পছন্দ করেন। কেউ কেউ আবার সারা বছরই কুসুম গরম পানিতে গোসল করেন। ঠান্ডা পানি ও গরম পানিতে গোসলের রয়েছে আলাদা আলাদা উপকারিতা।
ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা
- ঠান্ডা পানিতে গোসল করলে শরীর নিজেকে গরম রাখতে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়। এতে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে।
- দীর্ঘসময় ব্যায়ামের পর ঠান্ডা পানি দিয়ে গোসলের ফলে দূর হয় ক্লান্তি।
- মাসল ক্র্যাম্প দূর করতেও উপকারী ঠান্ডা পানি।
- শরীর ব্যথা কমাতে কার্যকর।
গরম পানিতে গোসলের উপকারিতা
- কুসুম গরম পানিতে গোসল করলে মাসল রিল্যাক্স থাকে।
- শ্বাসতন্ত্রের সমস্যায় স্বস্তি দেয় ঈষদুষ্ণ পানি।
- মনোযোগ বাড়াতে সাহায্য করে ও মস্তিষ্ক ভালো থাকে কুসুম গরম পানিতে গোসল করলে।
- রাতে ভালো ঘুমের জন্য ঘুমানোর আগে গরম পানি দিয়ে গোসল করতে পারেন।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া