প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্তের ছোঁয়া। বসন্তবরণ উদযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট রেখেছে বিভিন্ন অফার।
ঢাকা রিজেন্সি তার অতিথিদের জন্য অফার করছে বুফে ডিনার, বুফে ব্রেকফাস্ট এবং সেট লাঞ্চসহ ফ্যামিলি স্টে প্যাকেজ ১১ হাজার ১১১ টাকায় এবং কাপলদের জন্য হ্যাপি স্টে প্যাকেজ ৮ হাজার ৮০ টাকায় (শুধুমাত্র রুম)।
রুফটপে অবস্থিত পুল্ সাইডে থাকছে সিঙ্গেল সুইমারদের জন্য সুইমিং করার অফার, গরম কফি অথবা ফ্রেশ জুসসহ ১ হাজার ৯৯৯ টাকায় এবং কাপলদের জন্য ২ হাজার ৯৯৯ টাকায়।
রিজেন্সির গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে একটি ব্যুফের মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করা সুযোগ। এছাড়া যারা বার-বি-কিউ অথবা সি ফুড ভালোবাসেন তাদের জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে বার-বি-কিউ ফিয়েস্তা। বার্গার এবং পিৎজাতে থাকছে বাই ওয়ান গেট্ ওয়ান ফ্রি অফার, সাথে বসন্তবরণে স্পা সার্ভিস দিচ্ছে ২০ শতাংশ ডিসকাউন্ট।