শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বার্জার

 

প্রতিভাবান ক্ষুদে আঁকিয়েদের অনুপ্রাণিত করার লক্ষ্যে পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) সম্প্রতি ‘বার্জার আর্টিস্টা চিলড্রেনস আর্ট কম্পিটিশন’ আয়োজন শুরু হয়েছে। বার্জারের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে আগ্রহী শিশু-কিশোরেরা তাদের আঁকা ছবিগুলো প্রতিযোগিতায় জমা দিতে পারবে। অংশ নেওয়া প্রতিযোগীরা দেশের প্রথিতযশা শিল্পীদের পরিচালনায় একটি অনলাইন স্কুল ক্যাম্পে অংশ নেওয়ারও সুযোগ পাবে।

এ প্রতিযোগিতাটির দুটি রাউন্ড রয়েছে, যেখানে শিশুদের দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। ৫ থেকে ১০ বছর বয়সী এবং ১১ থেকে ১৫ বছর বয়সীরা দুটি গ্রুপে অংশ নেবে। শিশুরা ১৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ‘বাংলাদেশ’ বিষয়ের ওপর তাদের চিত্রকর্ম জমা দেবে। দুটি গ্রুপ থেকে ২৫ জন করে মোট ৫০ জন নির্বাচিত প্রতিযোগীকে প্রথম রাউন্ডের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে ১৯ মার্চ।

১৯ থেকে ২৪ মার্চ প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ডের আবেদনপত্র জমা দিতে হবে। দুটি গ্রুপের সদস্যদের ‘আমার রঙিন ভুবন’ বিষয়ে চিত্রকর্ম জমা দেবে। ২৬ মার্চ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রথম রাউন্ডের বিজয়ীরা আর্ট ক্যাম্প প্রদর্শনীতে অংশগ্রহণ করবে, যা দেশের প্রথিতযশা শিল্পীদের মাধ্যমে পরিচালনা করা হবে এবং বিজয়ীদের সনদ প্রদান করা হবে। দু’টি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের বিজয়ীদের পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘এ আর্ট কম্পিটিশনটি বৈশ্বিক মহামারির এই প্রতিকূল সময়ে শিশুদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে ও তাদের অনুপ্রাণিত করতে সাহায্য করবে।’