অসাবধানতায় পোশাকে লেগে যাওয়া দাগ নিয়ে ঝক্কি পোহাতে হয় প্রায়শই। সাবান, ডিটারজেন্ট কোনও কিছুতেই উঠতে চায় না নাছোড়বান্দা দাগ। জেনে নিন কীভাবে এসব দাগ ওঠাবেন পোশাক থেকে।
- বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট লাগিয়ে রাখুন দাগের উপর৷ ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- দাগ অনেক পুরনো হলে পরিষ্কার করার ১০ মিনিট আগে গরম পানিতে ভিজিয়ে রাখবেন কাপড়। এরপর ১ চা চামচ বেকিং সোডা সরাসরি দাগের উপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ ঘষে রেখে দিন আরও এক ঘণ্টা। এরপর ধুয়ে ফেলুন।
- ভিনেগার ও পানির মিশ্রণ দাগের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঘষে পরিষ্কার করে নিন।
- ভিনেগারের সঙ্গে লবণ মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখলেও দ্রুত দূর হবে দাগ।
- দাগ তুলতে ব্যবহার করতে পারেন লেবুর রস৷ এতে দাগ পরিষ্কার হওয়ার পাশাপাশি চমৎকার সুগন্ধ খেলা করবে পোশাকে।