গাছ যেভাবে শিশুর বিকাশে সাহায্য করে

বারান্দায় কিংবা ঘরে গাছ রাখলে যেমন বাতাস বিশুদ্ধ থাকে, তেমনি বাড়িতে শিশু থাকলে তার বেড়ে ওঠাতেও ইতিবাচক ভূমিকা পালন করে গাছ। শিশুর বিকাশে সরাসরি সাহায্য করে গাছ- এমনটা দাবি করা হয়েছে ‘ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নাল’ এ প্রকাশিত একটি রিপোর্টে। ৩২০০ শিশুকে নিয়ে চালানো এই সমীক্ষায় জন্মের পর ১০ বছর পর্যন্ত বারবার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গবেষণাটি জানায়, শারীরিক ও মানসিকভাবে শিশুরা ভীষণভাবে উপকৃত হয় আশেপাশে সবুজ থাকলে।  

 

  • যে সব শিশুর বাড়িতে সবুজের অংশ বেশি, তাদের ফুসফুস অন্যদের তুলনায় ভালো থাকে।
  • শিশুকে সঙ্গে নিয়ে গাছের যত্ন নিন, পানি ও সার দিন। শিশু দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে।
  • বারান্দায় বা বাগানে ফলাতে পারেন বিভিন্ন সবজি। শিশুকে সঙ্গে নিয়ে গাছ থেকে সবজি উঠিয়ে রান্না করুন। নিজের খাবার নিজেই সংগ্রহ করায় তার আত্নবিশ্বাস বাড়বে।
  • প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়বে শিশুর।
  • শিশুকে বাড়িতে ফলানো শাকসবজিগুলোর পুষ্টিগুণ সম্পর্কে বলতে পারেন। এতে তার জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি খাবারের প্রতি আগ্রহ বাড়বে।
  • গাছের সার তৈরি, ফল সংগ্রহ ইত্যাদি করতে বলুন শিশুকে। শিশুর ভালো সময় কাটবে ও গ্যাজেটের প্রতি আসক্তি কমবে।     

সতর্কতা

  • কীটনাশক বা রাসায়নিক সার শিশুর আশেপাশে বা নাগালের মধ্যে রাখবেন না।
  • নিড়ানি বা ধারালো কিছু শিশুর হাতে দেবেন না। এগুলো রাখুন নিরাপদ স্থানে।