মিরপুরে পোশাক ব্র্যান্ডের নতুন আউটলেট

সম্প্রতি মিরপুর ১০ নাম্বার সংলগ্ন এলাকায় পোশাক ব্র্যান্ড 'ব্লু ড্রিম' এর নতুন আউটলেট উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ, সিআইডি বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম, ইউটিউবার আফ্রিদি, কন্ঠ শিল্পী সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, ‘ব্লু ড্রিম গ্রুপ ছয়টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন, ডেভলপারসহ বেশ কিছু কার্যক্রম রয়েছে এর। সারা দেশে ৭৫০টি আউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি। আমরা সামনে আরও বেশকিছু নিজস্ব আউটলেট চালু করতে যাচ্ছি।’