ঈদ রেসিপি

মজার ডেসার্ট ব্রেড মালাই

ঈদের পর বেশ কয়েকদিন বাড়িতে থাকে অতিথিদের আনাগোনা। অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন মজাদার ও সহজ ডেসার্ট ব্রেড মালাই। জেনে নিন রেসিপি। 

 

২ কাপ দুধ জ্বাল দিন। ফুটে উঠলে ১/৪ কাপ চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে গেলে জ্বাল কমিয়ে দিন। ১/৪ কাপ স্বাভাবিক তাপমাত্রার দুধের সঙ্গে ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে সেটা ঢেলে দিন গরম দুধে। অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে গেলে বাদাম কুচি ছিটিয়ে আরও দুই মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলুন।

একটি বাটিতে ২ টেবিল চামচ মালাই, ২ টেবিল চামচ গুঁড়া দুধ ও ১ টেবিল চামচ পাউডার সুগার দিয়ে নেড়ে মিশিয়ে নিন। পাউরুটির চারপাশের শক্ত অংশ ছুরি দিয়ে কেটে ফেলুন। মালাইয়ের মিশ্রণ পাউরুটির একদিকে লাগিয়ে উপরে আরেক স্লাইস পাউরুটি বসিয়ে দিন। কোণাকুণি করে কেটে চার টুকরা বের করুন। টুকরাগুলো একটি বড় প্লেটে রেখে উপরে ঢেলে দিন দুধের মিশ্রণ। উপরে বাদাম গুঁড়া ছিটিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন। 

রেসিপি ও ছবি: এন'ওভেন-কেক অ্যান্ড কুকিজ