প্রাকৃতিক সৌন্দর্যপণ্য নিয়ে কাজ করছে লাইফস্টাইল ব্র্যান্ড আমলকি। সম্প্রতি ব্র্যান্ডটির গেট টুগেদার আয়োজন অনুষ্ঠিত হলো রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন আমলকি ব্র্যান্ডের সিইও হার্বালিস্ট নন্দিতা শারমিন, মডেল, অভিনেতা ও ব্যবসায়ী অন্তু করিম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন বিভাগের এডিসি নাজমুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।
নন্দিতা শারমিন জানান, প্রায় ৩০টির বেশি লাইফস্টাইল পণ্য রয়েছে আমলকিতে। মডেল ও ব্যবসায়ী অন্তু করিম বলেন, ‘আমলকি ব্র্যান্ডের পণ্যগুলো আমার প্রতিষ্ঠান পেন্টাগনের মাধ্যমে তৈরি করা হয়। একই সঙ্গে বলতে পারি প্রতিষ্ঠানটির সিইও নন্দিতা শারমিন একজন স্বপ্নবাজ মানুষ। তার ইচ্ছা ও চেষ্টাতেই এটি এতদূর এসেছে এবং সামনে এগিয়ে যাবে।’
উল্লেখ্য, ব্রিটিশ স্কিন কেয়ার ইনিশিয়েটিভ হিসেবে ছয় বছর ধরে লাইফস্টাইল পণ্য উৎপাদন ও বাজারজাত করছে আমলকি। বাংলাদেশ ছাড়াও আমলকির পণ্য পাওয়া যায় ইংল্যান্ড ও ভারতে।