তৃতীবারের মতো 'পপ অব কালার' আয়োজন করতে যাচ্ছে শেফস বিয়ন্ড সিজন থ্রি। আয়োজনে অংশগ্রহণ করবেন ২০ জন রন্ধনশিল্পী। অংশগ্রহণকারীরা হচ্ছে তৃপ্তি ক্যাটারিং, দ্য কুইজিনিয়ার, গ্লাসে, বেক এন টেক, সুইট স্মেল ফ্রম তানিয়া’স কিচেন, পেয়ারি’স কিচেন, বেক অ্যান্ড টেক, মায়ের হাতের আচার, রসুই ঘরের গল্প, ডাইনারস, নিম্মি’স কেকারি বাইট, বেকস অ্যান্ড ট্রাটস, সি বেকস,মাম্মি’স ম্যাজিক হ্যান্ড, মাম্মা’স কিচেন, ফ্লেভারস বাই ফাবিহা, মৃদুলস কিচেন, ডিলিসিয়াস বাই ইভা, গরমেট ব্লিস বাই শাহরীন এবং গল্পবাড়ি। আগামী ২৬ এবং ২৭ মে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে আয়োজনটি। এর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ফ্রেশ গুঁড়া মসলা
উৎসবজুড়ে থাকবে গান। গান গাইবেন দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ। লাইভ কুকিং, মেহেদি কর্নার, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ নানান আয়োজন থাকবে দিনব্যাপী।
উল্লেখ্য, পপ অব কালার লিমিটেড একটি নারীভিত্তিক সংগঠন যেটি ২০১৪ সাল থেকে নারীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো এর মূল লক্ষ্য।