যেভাবে ত্বকের যত্ন নেন আলিয়া ভাট

প্রাকৃতিকভাবেই সুন্দর ও উজ্জ্বল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ত্বক। কিছুদিন আগে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মা হওয়ার পর ত্বক আরও বেশি সংবেদনশীল হয়েছে বলে জানান এই অভিনেত্রী। তবে ত্বকের যত্নে সবসময়ই খুব সহজ কিছু কৌশল অনুসরণ করেন আলিয়া।

প্রাকৃতিকভাবেই সুন্দর ও উজ্জ্বল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ত্বক

আলিয়া জানান, তার ত্বক মিশ্র ধরনের। কখনও তৈলাক্ত, আবার কখনও শুষ্ক। তবে আগাগোড়াই বেশ সংবেদনশীল ত্বকের অধিকারী তিনি। কাজের ফাঁকে ফাঁকেই সামান্য সময় বের করে যত্ন নেন তিনি ত্বকের। যেমন সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ের জন্য দৌড়াতে হলে ত্বক সামান্য ভিজিয়ে মিনিটখানেক ম্যাসাজ করে নেন। এতে ত্বকের বাড়তি তেল দূর হয়। ম্যাসাজ করার জন্য ব্যবহার করেন ছোট্ট একটি যন্ত্র। শুটিং না থাকলে জিমে যান আলিয়া। এর আগে মাইল্ড ক্লিনজার দিতে ত্বক পরিষ্কার করে টোনার ও সিরাম ব্যবহার করেন। জিম শেষে এসে গোসল করে নেন।    

উজ্জ্বল ত্বকের জন্য স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন আলিয়া ভাট। প্রচুর শাকসবজি ও ফল রাখেন খাবার তালিকায়। এছাড়া নিজেকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করেন এই অভিনেত্রী। ত্বক টানটান রাখতে বরফ ম্যাসাজ করেন আলিয়া।

ত্বকের যত্নে সবসময়ই খুব সহজ কিছু কৌশল অনুসরণ করেন আলিয়া

ত্বকের যত্নে মুলতানি মাটির প্যাক

আলিয়া ভাট ত্বকের জন্য মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করেন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ও ব্রণ কমায়। এছাড়া ত্বক উজ্জ্বল ও নরম রাখে। ১ টেবিল চামচ মুলতানি মাটি, আধা চা চামচ চন্দনের গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে বানিয়ে নেন ফেস প্যাক। ত্বকে লাগিয়ে রাখেন না শুকানো পর্যন্ত।   

এছাড়া মুলতানি মাটির সঙ্গে পাকা পেঁপে মিশিয়েও ব্যবহার করেন ত্বকের যত্নে।

তথ্য: হিন্দুস্তান টাইম