বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?

বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য প্রতি সপ্তাহে থাকছে ত্বক ও স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ। পরামর্শগুলো দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন। এবারের পর্বে থাকছে রোজার মাসের ক্লান্তি কাটিয়ে ঈদ উৎসবে মেতে ওঠার উপায়। 

জীবনযাপন ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৭:২০আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৭:২৩

সারা মাস রোজা থেকে ঈদের দিনে অসুস্থ বোধ করেন অনেকে। হজমে সমস্যা ও অনুজ্জ্বল ত্বকের চিন্তায় ঈদটাই মাটি হতে বসে। অথচ একটু সাবধান হলেই সুন্দর একটা সময় কাটাতে পারেন।

১. রোজার এক মাস পর ঈদের দিনে সাধারণত বেশি খাওয়া হয়ে যায়, কারণ তখন আর কোনও রোজার নির্ধারিত সময় থাকে না। এতে অনেক সময় digestive fire ও metabolic fire কিছুটা এলোমেলো হয়ে যায়। তাই খাবার খাওয়ার একটি সুশৃঙ্খল ধাপ অনুসরণ করা ভালো। যেমন প্রথমে সবজি বা সালাদ, এরপর প্রোটিন (মাছ, মাংস, ডিম ইত্যাদি), তারপর কার্বোহাইড্রেট (ভাত, পোলাও, রুটি) এবং সবশেষে মিস্টান্ন। একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে ধীরে ধীরে খাওয়াই শরীরের জন্য ভালো।

২. দীর্ঘ সময় রোজা ও ডিহাইড্রেশনের কারণে ত্বক অনেক সময় নিস্তেজ হয়ে যায়। তাই নিয়মিত পরিষ্কার করে, ময়েশ্চারাইজার দেওয়া, সানস্ক্রিন ব্যবহার করার রুটিন বজায় রাখুন। প্রয়োজনে একটি হাইড্রেটিং মাস্ক ব্যবহার করতে পারেন।

৩. সামার সিজনে এমন সানস্ক্রিন বেছে নেওয়া ভালো যেটা একটু উজ্জ্বল ভাব দেয়। এতে এটি অনেক সময় প্রাইমারের মতো কাজ করে এবং ত্বকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়।

৪. গরমের দিনে হালকা মেকাপ করাই ভালো। ভারী মেকআপ ত্বককে ক্লান্ত দেখাতে পারে।

৫. মেকআপ নিয়ে কখনোই ঘুমানো যাবে না। রাতে অবশ্যই ডাবল ক্লিন্জিং করতে হবে—প্রথমে মেকাপ রিমুভার বা ক্লিন্জিং ওয়েল, এরপর সাধারণ ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৬. ঈদের দিন হঠাৎ করে নতুন কোনও মেকআপের পণ্য ব্যবহার না করাই ভালো। সুষম খাবার, সচেতন স্কিনকেয়ার ও হালকা মেকআপ—এই তিনের সমন্বয়েই ঈদের দিন আপনি থাকবেন সতেজ, সুস্থ ও উজ্জ্বল।

/এমএম/
সম্পর্কিত
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
ব্রণের সমস্যায় বিরক্ত? ঘরোয়া এই ফেসপ্যাক দিতে পারে মুক্তি
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু