ঈদকে সামনে রেখে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে পোশাকের বিশেষ কালেকশন। পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ম্যানুয়াল এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাই-ডাইসহ নানা ধরনের ট্র্যাডিশনাল কারুকার্য।
উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে কাপড়ে রাখা হয়েছে কটন, সিনথেটিক, সিল্ক ইত্যাদি। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে প্যাটার্নে। পাশাপাশি থাকছে নিত্যনতুন ট্রেন্ডের ভিন্নতা। রঙের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।
ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি। মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল পিস কামিজ, থ্রি পিস, আনারকলি, কুর্তি, ফ্যাশন টপস, এথনিক টপস, কাফতান, ক্যাজুয়াল শার্ট, শাড়ি এবং ডেনিমের কালেকশন।
শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, টি শার্ট, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি থাকছে। আর মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক সেট, থ্রি পিস, এথনিক কুর্তি, সারারা, লেহেঙ্গা ইত্যাদি।
এছাড়াও থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও পলো শার্টের মিনিমি। ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের সকলের জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।
আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি পাবেন ক্রেতারা।
উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে মত ১১টি আউটলেট রয়েছে সারার।