এক স্কুপ আইসক্রিম যেমন আপনার প্রাণ শীতল করতে পারে, তেমনি খাবারে মজার স্বাদ আনতেও আইসক্রিমের জুড়ি মেলা ভার। কিছু খাবারের সঙ্গে আইসক্রিম পরিবেশন করতে পারেন। এতে নতুনত্ব আসবে পরিবেশনে, স্বাদও হবে ব্যতিক্রম।
১। মোটা স্লাইস করে আইসক্রিম কেটে নিয়ে চকোলেট বিস্কুটের উপর বসিয়ে দিন। উপরে আরেকটি বিস্কুট বসিয়ে নিন। হয়ে গেল মজাদার আইসক্রিম স্যান্ডউইচ!
২। খুব সহজেই রেস্টুরেন্টের মতো ফ্লোট আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। এজন্য একটি বড় গ্লাসে পছন্দের কোল্ড ড্রিংক নিন। দুই স্কুপ আইসক্রিম ও বরফের টুকরো ছেড়ে দিন এতে।
৩। মাফিনের সঙ্গে পরিবেশন করতে পারেন আইসক্রিম। মাফিন বেক করার সময় খানিকটা জায়গা রাখবেন। ঠান্ডা হলে পছন্দের ফ্লেভারের আইসক্রিম যোগ করে পরিবেশন করুন মাফিন।
৪। গরম ব্রাউনির উপর এক স্কুপ আইসক্রিম দিয়ে খেয়ে নিতে পারেন ঝটপট। দুর্দান্ত স্বাদ উপভোগ করতে পারবেন।
৫। মিল্কশেকের সঙ্গেও আইসক্রিম বেশ মজাদার। ভ্যানিলা কিংবা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম এক স্কুপ দিয়ে দিন পরিবেশনের আগে।