যেসব উপায়ে সাইট্রাস ফলের খোসা খেতে পারেন

বিভিন্ন ধরনের সাইট্রাস ফল যেমন লেবু বা কমলার খোসাও পুষ্টিগুণ সমৃদ্ধ। এগুলো ফেলে না দিয়ে নানাভাবে মিশিয়ে নিতে পারেন খাবারে। প্রতিদিনের রান্না এবং বেকিংয়ে সাইট্রাসের খোসা ব্যবহার করার কিছু স্মার্ট উপায় জেনে নিন। 

 

সিজনিংয়ের জন্য জেস্ট
লেবু, কমলার মতো সাইট্রাস ফলের খোসার জেস্ট তৈরি করুন। এই সাইট্রাস জেস্ট ডেজার্ট, সালাদ, পানীয় এবং বেকড আইটেমের সঙ্গে স্বাদযুক্ত মসলা হিসেবে ব্যবহার করুন। 

সাইট্রাস ড্রেসিংস
সালাদ ড্রেসিংয়ে সাইট্রাস জেস্ট যোগ করুন। মাছ, মাংস ম্যারিনেট করার মসলাতেও এই জেস্ট যোগ করা যেতে পারে। খোসার প্রাকৃতিক তেল মাংস, মুরগি বা সালাদের স্বাদ বাড়াবে। একটি সাধারণ মেরিনেডের জন্য সাইট্রাস জেস্ট, সাইট্রাস রস, জলপাই তেল, রসুন, ভেষজ এবং মসলা একসঙ্গে মিশিয়ে নিন।

সাইট্রাস খোসার গুঁড়া 
শুকনা সাইট্রাসের খোসা এবং চিনির একটি সূক্ষ্ম গুঁড়া তৈরি করুন। এই পাউডারটি পানীয়, ডেজার্ট এবং বেকড আইটেমের ব্যাটারে যোগ করুন। খাবারে সুন্দর স্বাদ এবং টেক্সচার যোগ করবে এই গুঁড়া।

সাইট্রাস ইনফিউজড তেল
সাইট্রাস খোসা ব্যবহার করার আরেকটি সহজ এবং স্মার্ট উপায় হচ্ছে সেগুলোকে শুকিয়ে জলপাই তেল এবং গলিত মাখনে মিশিয়ে দেওয়া। এই সুগন্ধযুক্ত তেল এবং মাখন  খাবারে স্বাদ এবং গন্ধ বাড়াবে।