আজ দিনভর চলবে মাংস কাটাকাটি আর রান্না। মেহমানদের আপ্যায়ন, থালাবাটি ধোয়ার কাজেও হাত লাগাতে হবে। অতিরিক্ত পানি নাড়ার কারণে শুষ্ক হয়ে যেতে পারে হাতের ত্বক, ক্ষতিগ্রস্ত হতে পারে নখও। তাই দিন শেষে হাত দুটোর যত্নে একটু সময় বের করে নেওয়া জরুরি। হাতের যত্নে কিছু টিপস জেনে নিন।
- রান্না বা গোছগাছের কাজ শেষ হলে হাত কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
- ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ চিনি ও অল্প পানি মিশিয়ে হাতের ত্বক ম্যাসাজ করুন। ৫ মিনিট পর ঈষদুষ্ণ পানিতে হাত ধুয়ে মুছে ময়েশ্চারাইজার লাগান।
- কলার সঙ্গে মধু মিশিয়ে কনুই পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- রাতে ঘুমানোর আগে লাইট কোনও হ্যান্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের সঙ্গে সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও উপকার পাবেন।
- ভিটামিন ই অয়েল নখে লাগান সময় নিয়ে।
- অলিভ অয়েল গরম করে এর মধ্যে নখ ডুবিয়ে রাখলে নখের খসখসে ভাবটা চলে যাবে।
- ১ চা চামচ লেবুর রসের সঙ্গে ৫ ফোঁটা গোলাপজল মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- ডিমের কুসুমের সঙ্গে আমন্ড পাউডার ও মধু মেশান। মিশ্রণটি হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন।
- অতিরিক্ত পানি নাড়া ও কাজ করার ফলে হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এজন্য মেনিকিওর করিয়ে নিতে পারেন ঈদের ব্যস্ততা শেষ হলেই।