যেভাবে চিনবেন পাকা কদবেল

থরে থরে সাজানো কদবেল থেকে বেছে আনলেন তিনটি। বাসায় এসে ফাটানোর পর দেখা গেল মাত্র একটা পাকা। বাকি দুটোর মধ্যে একটা কাঁচা ও একটা ছত্রাক পড়ে নষ্ট হয়ে যাওয়া কদবেল। পাকা কদবেল চেনার কিছু উপায় রয়েছে। কেনার আগে জেনে নিন টিপস। 

  • পাকা কদবেলের কোথাও সবুজ, কোথাও সাদা আবার কোথাও কালচে রঙের হয়। একেক জায়গায় একেক রঙ পাকা কদবেল চেনার অন্যতম উপায়।
  • গাছপাকা কদবেল চেনা যায় ঘ্রাণেই। কেনার আগে নাকের কাছে নিয়ে দেখুন। পাকা কদবেল থেকে ঘ্রাণ ছড়ায়। খুব একটা ঘ্রাণ না থাকলে সেটা পাকা নয়।
  • কদবেল হাতে নিয়ে দেখুন। যদি ভারী মনে হয় তবে এটা পাকা নয়। 
  • কদবেলে কোনও লোহার জিনিস দিয়ে আওয়াজ করুন। দেখবেন পাকা কদবেলের আওয়াজ কাঁচা কদবেলের আওয়াজের তীব্রতার থেকে কম হবে। 
  • পাকা কদবেলের বোঁটার অংশ হলদেটে হবে। কাঁচা কদবেলের বোঁটার অংশ সাধারণত সাদাটে সবুজ হয়।  
  • কদবেল ঝাঁকিয়ে দেখুন। ভেতরের অংশটি নড়ছে এমন মনে হলে সেটা পাকা। ভেতরে কিছু না নড়লে সেটা কাঁচা হওয়ার ঝুঁকি বেশি।