ঘর দূষণমুক্ত রাখার ৬ উপায়

শীতে বাড়ে ধুলাবালি ও দূষণ। শীতকালে বায়ুদূষণের মাত্রা বেশি থাকার কারণ এ সময় বায়ু শুষ্ক থাকে। বায়ুদূষণের কারণে এই সময়টায় শ্বাসকষ্ট বা হাঁপানির মতো রোগের প্রকোপও বেড়ে যায়। সুস্থ থাকতে চাইলে বাইরে যাওয়ার সময় মাস্ক পরে থাকা জরুরি। ঘরের বাতাসও যেন বিশুদ্ধ থাকে সেজন্যও থাকতে হবে সচেতন। জেনে নিন ঘর দূষণমুক্ত রাখার কিছু উপায় সম্পর্কে।

  1. ঘরে রাখতে পারেন এয়ার পিউরিফায়ার। বাতাসে থাকা বিষাক্ত রাসায়নিক ও ধুলা দূর করবে এটি।
  2. ঘরের কোণে রেখে দিতে পারেন ইনডোর প্ল্যান্ট। এগুলো বাতাস থেকে ক্ষতিকর পদার্থ দূর করে। পিস লিলি বা স্নেক প্ল্যান্টের মতো গাছ বাতাস বিশুদ্ধ রাখার জন্য পরিচিত।
  3. ঘরর আনাচে কানাচে নিয়মিত পরিষ্কার করুন যেন ধুলা জমতে না পারে। ভেজা কাপড় দিয়ে মুছে নিন ঘরের কোণ ও আসবাব।
  4. ঘরে ধূমপান করবেন না কিংবা মোম জ্বালাবেন না। এগুলো থেকে রাসায়নিক বের হয়ে ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। 
  5. প্লাস্টিক কিংবা সিনথেটিক পণ্য ব্যবহার করবেন না। টক্সিন নেই এমন পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করুন।