গাছে দিতে পারেন এই ৮ প্রাকৃতিক সার

গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য সারের বিকল্প নেই। এছাড়া বড় ও দ্রুত ফুল-ফল চাইলেও প্রয়োজন সার। বাজারের সারের বদলে হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন গাছে। জেনে নিন কোন কোন উপাদান প্রাকৃতিক সার হিসেবে গাছের স্বাস্থ্য ভালো রাখবে। 

  1. কফির গুঁড়া ছিটিয়ে দিতে পারেন টবের মাটিতে। নাইট্রোজেন রয়েছে এতে যা গাছে পুষ্টি জোগায়।
  2. ডিমের খোসা ফেলে না দিয়ে শুকিয়ে গুঁড়া করে মিশিয়ে দিন মাটিতে। সবে বেড়ে উঠছে এমন গাছের জন্য এই সার খুবই কার্যকর। গাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের জোগান দেবে ডিমের খোসা। 
  3. পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ কলার খোসা সার হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য পানিতে কলার খোসা ভিজিয়ে রাখুন ২ থেকে ৩ দিন। এরপর এই পানি দিয়ে দিন গাছের গোড়ায়। গাছ দ্রুত বাড়বে। 
  4. বিভিন্ন ধরনের সবজির খোসা ফেলে না দিয়ে তমের মাটিতে মিশিয়ে দিন। এগুলো পচে চমৎকার প্রাকৃতিক সার তৈরি হয়ে যাবে।
  5. টি ব্যাগ থেকে গ্রিন টি বের করে গাছের মাটিতে ছিটিয়ে দিন। এগুলো গাছের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে। 
  6. সালফার এবং পটাশিয়াম মেলে পেঁয়াজের খোসায়। এগুলো সার হিসেবে মিশিয়ে দিতে পারেন টবের মাটিতে। পেঁয়াজের খোসার গন্ধ পোকামাকড় থেকেও দূরে রাখবে গাছকে।
  7. চাল ধোয়া পানি ফেলে না দিয়ে গাছে দিন। এটিও গাছ ভালো রাখবে।
  8. নাইট্রোজেন, ফরফরাস ও পটাসিয়ামের আরেকটি অপ্রচলিত উৎস হচ্ছে অ্যাকুয়ারিয়ামের পানি। এই পানি গাছে দিতে পারেন। সার হিসেবে দারুণ কাজ করবে।