নিয়মিত ব্যবহারে টাইলসের ঝকঝকে ভাব বেমালুম উধাও হয়ে গেছে? অনেক সময় আবার টাইলসের মাঝের অংশে জমে থাকে ময়লা যা সহজে দূর করা যায় না। টাইলস পরিষ্কারের কিছু টিপস জেনে নিন।
- সপ্তাহে একদিন লিকুইড ক্লিনার ও ব্রাশ দিয়ে পরিষ্কার করুন টাইলস। ক্লিনার দিয়ে ২০ মিনিট অপেক্ষা করে এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করবেন।
- স্পঞ্জ ভিনেগারে ভিজিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। এভাবেই কিছুক্ষণ রেখে দিন। তারপর একটি ভেজা কাপড় দিয়ে ঘরের মেঝে মুছে নিন। টাইলস ঝকঝকে হবে।
- দুই টাইলসের মাঝের কালো দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন ময়লা।
- রাতে ঘুমানোর আগে টাইলসের উপর লবণ ছিটিয়ে দিন। পরদিন ব্রাশ দিয়ে স্ক্রাব করে পরিষ্কার করে ফেলুন।
- ১ বালতি পানির সঙ্গে আধা কাপ ভিনেগার ও আধা টেবিল চামচ ডিস সোপ একসঙ্গে মিশিয়ে মুছে নিন টাইলস।
- বাথরুমের টাইলসের দাগ তুলতে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে টাইলসে স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। ভেজা বাথরুমে লবণ ছড়িয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে ঘষে পরিষ্কার করে ফেললেও উপকার পাবেন।