কোরবানি ঈদ মানেই নানা কাজের ব্যস্ততা। ঈদের কাজ নির্ঝঞ্ঝাটে করতে চাইলে তাই আগেভাগেই কিছু কাজ এগিয়ে রাখতে পারেন। জেনে নিন ঈদের আগেই কোন কোন দিকে নজর দেওয়া জরুরি।
- কোরবানির আনুসাঙ্গিক জিনিসপত্র যেমন চাটাই, পাটি ও দাঁড়িপাল্লার ব্যবস্থা করতে ভুলবেন না। কোরবানি পরবর্তী সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডারও আবশ্যক।
- পোলাওয়ের চাল, সেমাইসহ ঈদের যাবতীয় কেনাকাটার লিস্ট বানিয়ে ফেলুন এখনই। লিস্ট ধরে ধরে কেনাকাটা করুন।
- কোরবানি ঈদে চাপ পড়ে ফ্রিজারে। তাই আগেভাগেই পরিষ্কার করে রাখুন ফ্রিজ ও ফ্রিজার।
- মাংসের মসলা, বিরিয়ানির মসলা, নেহারির মসলা ঘরেই বানিয়ে রাখতে পারেন। ঘরে তৈরি মসলা ব্যবহার করলে চমৎকার সুঘ্রাণ আসে তরকারিতে।
- মাংস বিতরণ ও সংরক্ষণের জন্য জিপলক ব্যাগের ব্যবস্থা করে রাখুন।
- আদা, রসুন, পেঁয়াজ ও জিরা বেটে সংরক্ষণ করুন ফ্রিজারে। গুঁড়া মসলার স্টক কমে আসলে সেগুলোও কিনে সংরক্ষণ করুন এখনই।
- বটি ও ছুরি ধারালো করে রাখুন। প্রয়োজন হলে কিনে রাখতে পারেন।
- ঘরের বাড়তি কাজ থাকলে সেরে ফেলতে পারেন। যেমন পর্দা কেনা, বিছানার চাদর পরিষ্কার করা কিংবা ঘর সাজানোর জিনিসপত্র কেনা।