চালের পানিতে থাকা নানা উপকারী উপাদান। এসব উপাদান যেমন ত্বকের জন্য ভালো, তেমনি চুলের জন্যও দারুণ উপকারী। ব্যবহারের জন্য ৩ উপায়ে প্রস্তুত করতে পারেন চালের পানি। ১ কাপ পানিতে ২ কাপ চাল ভিজিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। এরপর ছেঁকে বোতলে ভরে নিন এই পানি। আরেকটি উপায় হচ্ছে ফুটিয়ে নেওয়া। এজন্য চাল ও চালের পরিমাণের দ্বিগুণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। চাল আধা সেদ্ধ হলে নামিয়ে ছেঁকে নিন পানি। আবার চাইলে চালের পানিকে একদিনের জন্য একটি পাত্রে বন্ধ করে রেখেও গাঁজন করতে পারেন। এতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়বে। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন কয়েক মিনিট। ১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। এভাবে চুল ধুলে কোন কোন উপকার পাবেন জেনে নিন।
- চালের পানিতে ইনোসিটল থাকে, যা চুলের গভীরে প্রবেশ করে ধীরে ধীরে চুলকে রক্ষা করে এবং শক্তিশালী করে।
- হাইড্রেশনে ভরপুর এই পানি চুল মসৃণ করে। এছাড়া চুলের গোড়াকে আর্দ্র করে, শুষ্কতা রোধ করে।
- মাথার ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করে এই পানি।
- চুল করে উজ্জ্বল ও ঝলমলে।
- কেমিক্যাল ফ্রি উপায়ে চুল পরিষ্কার রাখতে সাহায্য করে চাল ধোয়া পানি।