ত্বকের জন্য জরুরি ভিটামিন বি পাবেন ঘরে তৈরি এই ৩ মাস্কে

বি ভিটামিন নানাভাবে ত্বকের উপকার করে। ভিটামিন বি ১২, বি ৩, বি ৫ , বি ৭ এবং বি ২ ত্বকের বয়স ধরে রাখা থেকে শুরু করে ত্বকের প্রদাহ কমানো, ত্বকে রক্তসঞ্চালন ভালো রাখা, আর্দ্রতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ প্রতিমুহূর্তে করতে থাকে। এই ভিটামিন সমৃদ্ধ কিছু ফেস প্যাক বানিয়ে ফেলতে পারেন ঘরেই। 

  1. এক টেবিল চামচ দইয়ের সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫-২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে আছে ভিটামিন বি, বিশেষ করে রাইবোফ্লাভিন (বি২) এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে মৃত কোষমুক্ত করতে এবং ত্বকের রন্ধ্র পথ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করে।
  2. আলু থেঁতো করে রস বের করুন। এর সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, হলুদ এবং মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। আলুতে থাকে ভিটামিন বি ৬ যা ত্বকের রঙ উজ্জ্বল করতে এবং ত্বকে মসৃণ ভাব আনতে সাহায্য করে।
  3. পাকা কলা ভালো করে চটকে নিন বা মিক্সারে ঘুরিয়ে নিন। সামান্য বেসন মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি, যা ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। বেসনে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।