গ্ল্যাম মেকআপ বিশেষ অনুষ্ঠানের জন্য উপযোগী। উজ্জ্বল, আকর্ষণীয় এবং নজরকাড়া লুক তৈরি করে এটি। এই মেকআপ এমনভাবে করা হয় যাতে মুখের প্রতিটি বৈশিষ্ট্য (ফিচার) আরও স্পষ্ট ও উজ্জ্বল হয়ে ওঠে। গ্ল্যাম লুক সাধারণত বিয়ে, পার্টি, রেড কার্পেট ইভেন্ট, ফটোশুট বা স্টেজ পারফরম্যান্সের জন্য বেছে নেওয়া হয়।
গ্ল্যাম মেকআপের মূল বৈশিষ্ট্য
- ত্বকে নিখুঁত বেস তৈরি করা হয়। প্রাইমার, ফুল কভারেজ ফাউন্ডেশন, কনসিলার ও সেটিং পাউডারের মাধ্যমে ত্বককে মসৃণ ও দাগহীন করা হয়। হাইলাইটার ব্যবহার করে গালের হাড়, নাকের ব্রিজ, কপাল ও ঠোঁটের উপরের অংশে আলো ফোকাস করা হয়।
- গাঢ় আইশ্যাডো, স্মোকি আই, গ্লিটার বা শিমারি শেড ব্যবহার। উইংড আইলাইনার বা কড়া ডিফাইনড লাইনার। ঘন ও লম্বা নকল পাপড়ি (ফলস ল্যাশ) লাগানো হয়।
- মুখের আকৃতি আরও শার্প ও ডাইমেনশনাল দেখাতে কন্ট্যুর ব্যবহার হয়—গালের হাড়, জোলাইন ও নাকের ধরন আরও সুন্দরভাবে ফুটে ওঠে।
- রেড, বারগান্ডি, প্লাম, ডিপ পিঙ্ক বা চকচকে ন্যুড লিপস্টিক ব্যবহার করা হয়, যা পুরো লুকের সঙ্গে মানানসই হয়।
- গ্ল্যাম মেকআপে সাধারণত কিছুটা ঝলমলে ভাব থাকে। আইশ্যাডো, হাইলাইটার বা লিপ গ্লসের মাধ্যমে এমন লুক আনা হয়।