পার্টিতে যাওয়ার সময় অনেকেই ভারী মেকআপ করতে চান না। হালকা কিন্তু আকর্ষণীয় লুকই অনেক সময় ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে। ন্যাচারাল মেকআপে ত্বকের উজ্জ্বলতা ফুটে ওঠে এবং আপনাকে দেয় একদম সতেজ ও মার্জিত লুক। এই ধরনের মেকআপের কিছু কার্যকর কৌশল জেনে নিন।
- ত্বক ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে মেকআপ ত্বকে ভালোভাবে বসবে এবং স্বাভাবিক দেখাবে।
- ভারী ফাউন্ডেশন নয়, বরং হালকা বিবি ক্রিম বা লাইটওয়েট ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে ত্বক মসৃণ দেখাবে কিন্তু ভারী লাগবে না।
- চোখে হালকা শেডের আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন, পিচ বা নিউড টোনের আইশ্যাডো ন্যাচারাল লুক দেয়।
- আইলাইনার খুব মোটা না দিয়ে পাতলা একটি লাইন টানুন এবং মাশকারা দিয়ে চোখকে একটু উজ্জ্বল করুন।
- গালে হালকা ব্লাশ ব্যবহার করুন। পিচ বা হালকা গোলাপি ব্লাশ পার্টি লুককে স্বাভাবিক রাখে।
- ঠোঁটে গাঢ় লিপস্টিক না দিয়ে হালকা ন্যুড বা পিঙ্ক শেড বেছে নিন। চাইলে গ্লসি লিপ বাম ব্যবহার করতে পারেন।
- মেকআপ সেট করার জন্য হালকা ফেস মিস্ট বা সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে পুরো লুক অনেকক্ষণ টিকবে।