ভ্রমণ হোক আকাশে

হেলিকপ্টার

চাইলেই আকাশ থেকে দেখা যাবে জাতীয় স্মৃতি সৌধসহ ঢাকার আশপাশের এলাকা। ‘ফ্লাই হেলিকপ্টার’ নামের একটি প্রতিষ্ঠান আয়োজন করেছে হেলিকপ্টার ভ্রমণের। তিরিশ মিনিট হেলিকপ্টার ভ্রমণ করতে খরচ হবে জনপ্রতি দশ হাজার টাকা। প্রতিষ্ঠানটি বর্তমানে সপ্তাহের প্রতি শনিবার সকালে এই ভ্রমণের আয়োজন করেছে।

 ফ্লাই হেলিকপ্টারের ইভেন্ট কো-অর্ডিনেটর একেএম হক বলেন, হেলিকপ্টারে চড়ার আগ্রহ অনেকের আছে কিন্তু সেসুযোগ কম। এ কারণে সাশ্রয়ী খরচে হেলিকপ্টার ভ্রমণ প্যাকেজ আয়োজন করেছি। জনপ্রতি ১০ দশ হাজার টাকায় হেলিকপ্টারে চড়ে ঘুরে আসা যাবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দর্শনীয় স্থানগুলো।

 হেলিকপ্টার ভ্রমণের ব্যাপ্তিকাল হবে ৩০ মিনিট। ভ্রমণ শুরু হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনাল থেকে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতি সৌধ, ই.পি.জেড, বঙ্গবন্ধু সাফারি পার্ক, ভাওয়াল ন্যাশনাল গার্ডেন, জয়দেবপুর, টঙ্গি, উত্তরা পর্যন্ত আকাশে উড়বে হেলিকপ্টার।

 একেএম হক বলেন, গত মার্চ থেকে হেলিকপ্টার ভ্রমণের আয়োজন শুরু করেছি। অনেকে আগ্রহ প্রকাশ করছেন। আমরা এখন চার সিটের একটি হেলিকপ্টার ব্যবহার করছি। ভ্রমনে আগ্রহীদের আগেই নাম, ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার দিয়ে বুকিং করতে হবে। কেননা হেলিকপ্টার আকাশের উড়ার আগে সিভিল এভিয়েশনের অনুমতি নিতে হয়, নিরাপত্তাজনিত কারণে সেখান ভ্রমণকারীর তথ্য দিতে হয়।

বিস্তারিত জানতে ঘুরে আসুন ফেসবুক পেইজ থেকে- https://www.facebook.com/fly.helicopter.bd/?fref=ts

/এফএএন/