ভাইফোঁটার আনন্দে বিশ্বরঙে কেনাকাটায় ছাড়

ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও মঙ্গলকামনার উৎসব ভাইফোঁটা। এই বিশেষ উৎসবকে আরও আনন্দময় করে তুলতে দেশের ঐতিহ্যবাহী ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ নিয়ে এসেছে বিশেষ কেনাকাটার সুযোগ।

আসন্ন ভাইফোঁটা উপলক্ষে বিশ্বরঙের কেনাকাটায় থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়। উৎসবের আনন্দে প্রিয়জনের জন্য উপহার কিংবা নিজের পছন্দের পোশাক কেনাকাটায় এই বিশেষ ছাড় ক্রেতাদের জন্য নিয়ে আসবে বাড়তি আনন্দ।

বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবকে পোশাকের নকশায় তুলে ধরতে বিশ্বরঙ সব সময়ই সচেষ্ট। ভাইফোঁটার এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উৎসবের রঙে রঙিন হোক ভাই-বোনের ভালোবাসা ও পারিবারিক বন্ধন।

এই ভাইফোঁটায় ভালোবাসার উপহার হোক আরও আনন্দময়, বিশ্বরঙের ১৫ শতাংশ বিশেষ ছাড়ে।