প্রেসার কুকারে খুব সহজে রান্না করতে পারবেন স্পাইসি জিঞ্জার রেড চিলি মাটন। এর জন্য শুধু উপকরণগুলোর নাম ও পরিমাণটা মনে রাখলেই চলবে। নিচের রেসিপিতে পরিবেশন করা যাবে ৫-৬ জনকে।
যা যা লাগবে
- খাসির মাংস ১ কেজি
- ঘি/তেল ১ কাপ
- আস্ত জিরা ১ চা চামচ
- আস্ত ধনিয়া ১ চা চামচ
- দারচিনি ৩ ইঞ্চি ১ পিচ
- এলাচ ৪ টি
- লং ৪ টি
- তেজপাতা ২টি
- আদা ১.৫ ইঞ্চ লম্বা করে কুচি করা
- রসুন ১০ কোয়া- থেঁতলানো
- শুকনো মরিচ ২০টি
- চিনি ১ চা চামচ
- লবণ পরিমাণমতো
- পানি ১/২ লিটার।
রন্ধনপ্রণালী
- খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে প্রেসার কুকারে ঘি দিয়ে একে একে সব মশলা দিতে হবে। শুকনা মরিচ দুই টুকরা করে দিতে হবে।
- এবার কুকারের ঢাকনা বন্ধ করে চুলায় দিয়ে ৬ বার হুইসেল দেওয়ার পর নামিয়ে ফেলতে হবে।
- ঝোল একটু বেশি থাকলে তা কমিয়ে নিতে পারেন ২ মিনিট চুলায় রেখে।
- পরিবেশনের সময় সামান্য বেরেস্তা ও ধনিয়া পাতা দেওয়া যেতে পারে। যারা কাঁচা আদা পছন্দ করেন, তারা কাঁচা আদা কুচিও ছড়িয়ে দিতে পারেন।