মোবাইল বা কম্পিউটারের পর্দার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর অনেকেরই চোখ ঝাপসা লাগে। আবার ঘুম থেকে ওঠার পর কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি অস্পষ্ট হয়ে যেতেও পারে। তবে যদি বারবার এমন হয়, বিশেষ করে এক চোখে হঠাৎ দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা চোখের সামনে কালো ছায়া কিংবা পর্দার মতো কিছু নেমে আসার অনুভূতি হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত হতে পারে।
চিকিৎসকদের ভাষায়, এক চোখের দৃষ্টি সাময়িকভাবে হারিয়ে যাওয়া বা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের জন্য ঝাপসা হয়ে যাওয়ার এই অবস্থাকে অ্যামোরোসিস ফিউগ্যাক্স বলা হয়। এটিকে অনেক সময় ‘মিনি স্ট্রোক’-এর লক্ষণ হিসেবেও বিবেচনা করা হয়।
চোখে সামান্য অস্বস্তি বা ঝাপসা ভাব দেখা দিলে অনেকেই ভাবেন কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফল। কিন্তু দৃষ্টি যদি এক চোখে হঠাৎ কিছু ক্ষণের জন্য পুরোপুরি হারিয়ে যায় বা অন্ধকার নেমে আসে এবং কিছু ক্ষণ পর তা আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়, তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে।
গবেষকদের মন্তব্য
বিষয়টি নিয়ে গবেষণা করেছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। এই গবেষণার ফলাফল ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন’-এ প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, চোখের এই সমস্যা হয় একটি বিশেষ রোগের কারণে। এই বিশেষ রোগকে ‘অ্যামোরোসিস ফিউগ্যাক্স’ বলা হয়। চিকিৎসকরা একে ‘মিনি স্ট্রোক’ বলেন।
কেন এমন হয়
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্ক বা চোখে রক্ত সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হলে রেটিনায় পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। তখনই দেখা দেয় অ্যামোরোসিস ফিউগ্যাক্স। ফলে কিছু সময়ের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে বা চোখের সামনে কালো পর্দা নেমে আসার মতো অনুভূতি হয়। কয়েক সেকেন্ড বা মিনিট পর আবার দৃষ্টি স্বাভাবিক হয়ে যায়। অনেকেই এটিকে সাধারণ চোখের ক্লান্তি বা শুষ্ক চোখের সমস্যা ভেবে এড়িয়ে যান, যা বিপজ্জনক হতে পারে।
কোন লক্ষণগুলোকে গুরুত্ব দেবেন
- হঠাৎ এক চোখে ঝাপসা দেখা
- চোখের সামনে কালো বিন্দু, ছায়া বা পর্দার মতো কিছু দেখা
- কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য দৃষ্টি হারিয়ে আবার স্বাভাবিক হয়ে যাওয়া
- কোনও ব্যথা ছাড়াই বারবার এমন উপসর্গ দেখা দেওয়া
কারা বেশি ঝুঁকিতে
দীর্ঘদিন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে চোখের রক্তনালির ক্ষতি হতে পারে। এছাড়া রক্ত সঞ্চালনের সমস্যা থাকলেও এমন উপসর্গ দেখা দিতে পারে। চোখে আঘাত লাগা বা দীর্ঘ সময় কম আলোয় মোবাইল-ল্যাপটপ ব্যবহার করাও চোখের যদি বারবার কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঝাপসা হয়, এক চোখে সাময়িক অন্ধকার নেমে আসে বা চোখের সামনে কালো ছায়া ভাসতে থাকে, তাহলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং রক্তন ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
যদি বারবার কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঝাপসা হয়, এক চোখে সাময়িক অন্ধকার নেমে আসে বা চোখের সামনে কালো ছায়া ভাসতে থাকে, তাহলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং রক্তনালির পরীক্ষাও করানো হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এমন উপসর্গ অবহেলা করলে ভবিষ্যতে চোখের স্থায়ী ক্ষতি বা স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
তথ্যসূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ), ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই), আমেরিকান একাডেমি অব অপথ্যালমোলজি (এএও)।