মেলায় প্রভাষ আমিনের ‘সুখী মানুষের জামা’

প্রভাষ আমিনের বইঅমর একুশে বইমেলায় অন্যপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিনের ‘সুখী মানুষের জামা’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটি প্রসঙ্গে  লেখক জানান, এটি আমার সপ্তম বই। মূলত বছরজুড়ে নানা লেখালেখির সংকলন। আমি নিয়মিত নানা ধরনের বিষয় নিয়ে লেখালেখি করি। তার বেশিরভাগই রাজনীতি নিয়ে লেখা। তবে এই বইটিতে রাজনীতির বাইরের নানা বিষয়ের লেখা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। সমাজ নিয়ে, সমসাময়িক নিয়ে নানা বিষয় নিয়ে, আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে আমার কিছু ভাবনা উঠে এসেছে।

বইয়ের ফ্ল্যাপে লেখা আছে ‘কেউ সুখ খোঁজে সাফল্যে, কেউ সুন্দরী নারীতে, 

কেউ লেটেস্ট মডেলের গাড়িতে, কেউ চকচকে ফ্ল্যাটে, কেউ পার্টিতে, কেউ গানে,

কেউ পাঠে, কেউ বিত্তে, কেউ চিত্তে। তবে সুখের সরল সমীকরণ হলো, চাহিদা যত

বেশি সুখ তত কম। কিন্তু সরল অঙ্কই যে গরলে ভর্তি তা তো সবারই জানা।

অমুকের গাড়িটা আমার গাড়ির চেয়ে সুন্দর, তমুকের ফ্ল্যাটটা দখিনমুখী, অমুক

আমার চেয়ে কম যোগ্য হয়েও বেশি বেতন পাচ্ছে, তমুকের স্ত্রী অনেক স্মার্ট,

অমুকের সন্তান আমার সন্তানের চেয়ে ভালো ছাত্র- যত তুলনা করবেন, যত

মেলাবেন; সুখ আপনার চেয়ে তত দূরে সরে যাবে।’

তাই সুখী মানুষের জামা আসলের কেমন হয় সেটি জানতে হলে এই বইটি পড়তে হবে। এই বইটি ছাড়াও তাম্রলিপিতে পাওয়া যাচ্ছে লেখকের আরেকটি বই 'তার আগে গণতন্ত্র চাই'। 

/এফএএন/