নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’

সাহিত্য ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৫:২২আপডেট : ০৪ জুন ২০২৬, ১৫:২৪

প্রকাশিত হয়েছে কবি নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’। ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশিত এ গ্রন্থে স্থান পেয়েছে ৩৩৪টি সংক্ষিপ্ত অথচ ভাবগভীর কবিতা, যেগুলোকে কবি নিজেই নাম দিয়েছেন ‘ঝিনুককবিতা’।

গ্রন্থের ভূমিকা ‘ঝিনুককবিতা’র তোরণ’-এ নকিব মুকশি জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি এই ধরনের কবিতা লেখা শুরু করেন। পরবর্তী সময়ে দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে আবার লেখালেখি শুরু করেন। ছয় শতাধিক ঝিনুককবিতা থেকে বাছাই করে ৩৩৪টি কবিতা এ গ্রন্থে সংকলিত হয়েছে।

ঝিনুক যেমন আকারে ছোট হলেও নিজের ভেতরে মুক্তা ধারণ করে, তেমনি ঝিনুককবিতাও সংক্ষিপ্ত হলেও গভীর ভাবনা ও অন্তর্দৃষ্টির বাহক। তিনি এই ধারাকে ‘অ্যাফোরিস্টিক পোয়েট্রি’ বা কখনো ‘এপিগ্রামিক পোয়েট্রি’র সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন। তাই বাংলায় এর নামকরণ করেছেন ‘ঝিনুককবিতা’।

ঝিনুককবিতা মূলত অ্যাফোরিজমের দার্শনিক ঘনত্ব এবং কবিতার নান্দনিক উপাদানের সমন্বয়ে গঠিত এক স্বতন্ত্র কাব্যরীতি। এতে ভাষার সংহতি, প্রতীক, চিত্রকল্প, ধ্বনিমাধুর্য ও বহুস্তরীয় ব্যঞ্জনা একত্রে কাজ করে।

বাংলা সাহিত্যে অ্যাফোরিস্টিক কবিতা সচেতনভাবে চর্চার নজির খুব কম। সেই জায়গা থেকেই তিনি এ ধারার সংজ্ঞা নির্ধারণ ও নামকরণের চেষ্টা করেছেন। কবি বিশ্বাস করেন, ‘ঝিনুকধানী’ পাঠকের চিন্তা ও কাব্যবোধে নতুন মাত্রা যোগ করবে।

প্রকাশনী: ঘাসফুল প্রকাশনী
প্রচ্ছদ: রাজীব দত্ত
মুদ্রিত মূল্য: ২৬৫ টাকা

/জেড-এস/
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা