অমর একুশে বইমেলা ২০২৬

মাসউদ ইমরানের সম্পাদনায় ‘ক্রিটিক্যাল শিল্প ও সাহিত্যতত্ত্ব’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাসউদ ইমরানের সম্পাদনায় ‘ক্রিটিক্যাল শিল্প ও সাহিত্যতত্ত্ব’। এটি তার ক্রিটিক্যাল তত্ত্বচিন্তা সিরিজের দ্বিতীয় বই। বইতে বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের (যেমন, আলোকচিত্র, চলচ্চিত্র, গল্প, উপন্যাস ও তত্ত্ব) ক্রিটিক্যাল তাত্ত্বিক বোঝাপড়া এবং তার পদ্ধতিগত বিশ্লেষণের কাঠামোকে হাজির করার চেষ্টা হয়েছে। 

সূচিপত্র :

  • সেলিম আল দীনের দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের একটি পদ্ধতিগত উন্মুক্ত-কাঠামোর প্রস্তাবনা ।। মাসউদ ইমরান মান্নু
  • শিল্পে 'জীবন' যখন জীবন হয়ে ওঠে : বাস্তববাদের আলোকে জহির রায়হানের 'বরফ গলা নদী' এবং সাইদা খানমের আলোকচিত্র—
    একটি পর্যালোচনামূলক বিশ্লেষণ ।। আইনুন জারিয়া
  • বাস্তবতার আচ্ছন্নতায় ন্যুব্জ কল্পনা : মার্ক্সবাদী সমালোচনামূলক সাহিত্যতত্ত্বের আলোকে কামার আহমাদ সাইমনের 'শুনতে কি পাও!' ।। শিবলুল হক শোভন
  • পাঠক প্রতিক্রিয়াতত্ত্বের পাঠকের স্বরের বিবিধতা থেকে গ্রহণতত্ত্বের প্রত্যাশার দিগন্ত : সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা উপন্যাসের একটি পর্যালোচনামূলক বিশ্লেষণ ।। মুহম্মদ ওবায়দুল্লাহ, রেদোওয়ান আহমেদ, মাহিসুন বিনতে ওহাব রাশ্তি
  • মনসামঙ্গল কাব্যের মিথিক্যাল কাঠামোকে ক্লদ লেভিস্ট্রসের তত্ত্বের ভিত্তিতে একটি নিরীক্ষণমূলক বোঝাপড়া ।। হেমায়েত উল্লাহ ইমন
  • চলচ্চিত্র 'বেদের মেয়ে জ্যোৎস্না' ও মিথের দুনিয়ায় বসবাস : একটি কাঠামোবাদী পর্যালোচনা ।। সামিহা তাহসিন
  • সেলিম আল দীনের 'যৈবতী কন্যার মন' রচনার অবিনির্মাণ : একটি পর্যালোচনামূলক বিশ্লেষণ ।। সুমাইয়া আক্তারী উর্মি
  • বিবি রাসেল ও তাঁর কাজ : একটি পর্যালোচনামূলক তাত্ত্বিক বিশ্লেষণ ।। নাবিলা হক মিতু, মাসউদ ইমরান ও মুহম্মদ ওবায়দুল্লাহ
  • শহীদুল জহিরের গল্প 'আমাদের কুটির শিল্পের ইতিহাস' (১৯৯৫) : একটি উত্তর-ঔপনিবেশিক পর্যালোচনামূলক বিশ্লেষণ ।। রেদোওয়ান আহমেদ

প্রকাশক: মাওলা ব্রাদার্স 
প্রচ্ছদ: নাজমুন নাহার পিয়া
দাম: ৬০০ টাকা