শিশুদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তাদের সাথে নিয়ে নতুন কিছু তৈরি করার লক্ষে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রশিক্ষণ দেন ভয়েসলেস বাংলাদেশি’র নাইমা আলম। ঢাকার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ’র বেশ কিছু শিক্ষার্থী ও আলোকিত হৃদয়’র সেচ্ছাসেবীদের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের প্রায় ১৫০ শিক্ষার্থী। আলোকিত হৃদয় একটি সামাজিক উদ্যোগ যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।
সংগঠনটির চেয়ারপার্সন আযওয়া নাইম তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বলেন, ‘আমরা আজকের শিশু যারা বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্য পূরণের জন্য আমরা এবং আমাদের সংগঠন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছি।’
কর্মশালায় আগত শিক্ষার্থীদের অভিভাবকদের মতে এ ধরনের উদ্যোগ বাচ্চাদের উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে। স্কুলের শিক্ষকরাও পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা মূলক কার্যক্রমে বাচ্চাদেরকে উৎসাহিত করার ব্যপারে নিজেদের আগ্রহের কথা ব্যক্ত করেন। তাদের মতে এখনকার প্রতিযোগিতার যুগে বাচ্চাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। তাই এ ধরনের সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার।
কর্মশালাটি ভয়েসলেস বাংলাদেশি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও আলোকিত হৃদয় যৌথভাবে আয়োজন করে।
/এফএএন/