শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ২১:৪৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৪৬

বিসিএস শিক্ষা ক্যাডার ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষার মানের পার্থক্য কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাও বিসিএস শিক্ষা ক্যাডারের নিয়োগ পরীক্ষার মতো মানসম্পন্ন হওয়া উচিত। নিয়োগের দায়িত্ব সরকারি কর্ম কমিশন (পিএসসি) বা এনটিআরসিএ—যে প্রতিষ্ঠানের হাতেই থাকুক, পরীক্ষার মানে যেন কোনো পার্থক্য না থাকে। এতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে আপস করতে হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রসায়ন বিভাগের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই সরাসরি সবকিছু করার সুযোগ না থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব। ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

নিজের বিভাগের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বিভাগের কেউ পথে পথে ঘুরবে আর আমি শিক্ষামন্ত্রী থাকব, তা হবে না। আমার কাছে পাঠাতেই হবে। এখান থেকেই আমি সব শিখেছি, এখান থেকেই সব পেয়েছি। এখান থেকেই বড় হওয়ার মানসিকতা নিয়ে বড় হয়েছি। অতএব এই জায়গার প্রতি আমি ঋণী।’

তিনি আরও বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের অন্যতম সেরা বিভাগ ছিল। এ বিভাগকে পিছিয়ে যেতে দেওয়া যায় না। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেসব চাহিদা তুলে ধরা হয়েছে, সেগুলো পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য ১০ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এ সময় ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী থাকাকালে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় ১০ লাখ টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠনের স্মৃতিচারণ করেন তিনি।

শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে শিক্ষকদের কাছ থেকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নেতৃত্ব, দায়িত্ববোধ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষাও পেয়েছেন। রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক এইচ জেড হায়দার, অধ্যাপক আলী নওয়াব ও অধ্যাপক মহব্বত আলীর স্মৃতিচারণ করে তিনি বলেন, তাদের কাছ থেকে পাওয়া শিক্ষা কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে কাজে লেগেছে।

শিক্ষামন্ত্রী বলেন, রসায়ন বিভাগ তাকে সমস্যার গভীরে গিয়ে চিন্তা করতে শিখিয়েছে। তিনি বলেন, ‘আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য নিউক্লিয়াস অব দ্য প্রবলেম।’ অর্থাৎ কোনো সমস্যার সমাধান করতে হলে তার মূল জায়গায় যেতে হবে। এ শিক্ষা তিনি বিভাগ থেকেই পেয়েছেন।

নিজের শিক্ষাজীবন ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের কাছ থেকে পাওয়া নেতৃত্বের শিক্ষা তাঁকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেছে। ফজলুল হক মুসলিম হলের ভিপি থাকাকালে হলের ডাইনিং পরিচালনা, ক্রীড়া কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন, রসায়ন বিভাগের শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা খাতের সংস্কার-উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
সর্বশেষ খবর
১২ ঘণ্টায় এক জেলার পাঁচ স্থানে গুলি, একজন নিহত
১২ ঘণ্টায় এক জেলার পাঁচ স্থানে গুলি, একজন নিহত
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে
ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে
রিভলবার ও গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার
রিভলবার ও গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি