ইউল্যাবে বিশ্ব পরিবেশ দিবস পালিত

IMG_0901বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের লবিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাবের ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক এবং স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান।

এবারের পরিবেশ দিবসকে ঘিরে ছিল নানা আয়োজন। পোস্টার প্রদর্শনী, ছবি প্রদর্শনী, সচেতনতামূলক নাটক, গণস্বাক্ষরতা এবং কিছু নির্দিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সমর্থনে হাতের ছাপ নেওয়া ছিল অনুষ্ঠানের মূল অংশ। সকাল হতে ইউল্যাবের লবি সবুজে সবুজে ছেয়ে যায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রেজিস্ট্রার আকতার আহমেদ, ইউল্যাব সিএসডি’র পরিচালক সামিয়া সেলিমসহ অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এফএএন/