মেলায় এবার এনজিও, মাল্টিন্যাশনাল, টেলিকম, আইটি, ব্যাংকিং প্রতিষ্ঠান ছাড়াও অনেকে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ওয়াল্টন, রানার, অ্যাডকম,ম্যাকম,খান বাহাদুর গ্রুপ,ফকির অ্যাপারেলস, পোলার আইসক্রিম, আইসিডিডিআরবি,আরএফএল,সিপি বাংলাদেশ,আমরা টেকনোলজিসহ আরও অনেক প্রতিষ্ঠান।
ক্যারিয়ার বিষয়ক এই ফেয়ারের অনুষ্ঠান উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি- বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড এর নির্বাহী পরিচারক রুপালী চৌধুরী। এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএইসআরএম ও এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মোশাররফ হোসেন।
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার জুডিথা ওলমাখার, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, স্পেশাল অ্যাডভাইজার ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর ইমরান রহমান,ইউল্যাব রেজিস্ট্রার আখতার আহমেদ এবং ইউল্যাব ক্যারিয়ার সার্ভিস এর ডিরেক্টর আবু হেনা মোহাম্মদ রাসেল এসময় উপস্থিত থাকবেন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেলা। মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, কালেরকন্ঠ,রেডিও স্বাধীন, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিএসআরএম এবং এডুআইকন।