শিক্ষামন্ত্রীকে জাককানইবি উপাচার্যের শুভেচ্ছা

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান। রবিবার (১৩ জানুয়ারি)  মন্ত্রীর কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Wahid JKKNNIU Vice Chancellor News Pic
এসময় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর থেকে নির্বাচিত ডা. দিপু মনি এর আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।