IMG_4065ইসলমী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিযোগিতাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, আইআইইআর এর পরিচালক অধ্যাপক মেহের আলী, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক আনিছুর রহমানসহ আরও অনেকে।