ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'আলিয়া মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পর্যালোচনা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ' বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ও পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সেমিনারে আলোচকবৃন্দ হিসেবে বিভাগের অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ এবং অধ্যাপক ড. আকতার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও ‘বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ: একটি অর্থনীতিক বিশ্লেষণ’ শীর্ষক আরেকটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি)। দুপুর ১২টায় অর্থনীতি বিভাগের আয়োজনে বিভাগের কম্পিউটার ল্যাবে এটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা'র সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ। বিশেষ অতিথি হিসেবে বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. আব্দুল মুঈদ বক্তব্য রাখেন। বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার তত্ত্বাবধানে সেমিনারে গবেষণা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।