ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে প্রফেসর ড. মেহের আলী দায়িত্ব পেয়েছেন। সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. সালমা সুলতানার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
আগামী তিন বছরে এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। শনিবার (১ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. মেহের আলী বলেন, শিক্ষার্থীদের স্ট্যান্ডার্ড গ্রাজুয়েট হিসেবে তৈরির লক্ষ্যে কাজ করে যাবো। সবার পরামর্শ ও সহযোগিতায় বিভাগকে সামনে এগিয়ে নিতে চাই।