ভূমিকম্পের কারণে রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টানা বন্ধ ঘোষণা

ভূমিকম্পের কারণে রবিবার (২৩ নভেম্বর) থেকে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ওইদিন বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তিনি আরও বলেন, হলের রুমে রুমে গিয়ে (ভূমিকম্পের কারণে হওয়া) ড্যামেজ অ্যাসেস করতে হবে। ইঞ্জিনিয়াররা বলেন, চার সপ্তাহ বন্ধ রাখতে হবে। কিন্তু আমরা বলেছি দুই সপ্তাহ দেখি।

তিনি আরও বলেন, হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করা হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সারা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ’মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।