ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ২১:৫৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিজয় একাত্তর হলে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতনকে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থী মো. রায়হান খান। ঢাকা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। আমি একজন নিয়মিত শিক্ষার্থী। এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততার কোনও প্রশ্নই আসে না। প্রশাসন আমার সঙ্গে চরম প্রহসন করেছে। এটি একটি প্রহসনমূলক বিচার। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। আমার বক্তব্যও শোনা হয়নি। এমনকি আমি মনে করি, সিসিটিভি ফুটেজও যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। ঘটনার দিন আমার ক্লাস ও প্রেজেন্টেশন ছিল। আমি এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। ফলে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে ব্যর্থ হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়সারাভাবে আমার ওপর ঘটনার দায় চাপিয়ে দিচ্ছে।’

/আইএএম/
সম্পর্কিত
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
সর্বশেষ খবর
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা