ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত করেছে।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন অধ্যাপক আহমেদ জানান, আটক দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

আটকরা হলেন— স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ১০-১২ জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। পরে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে চলে যান। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর  নামে পূর্বে মামলা ছিল কিনা তা যাচাই করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঝটিকা মিছিল চলাকালে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নাসিফের বিরুদ্ধে আগের কোনও মামলা আছে কিনা তা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।