১৩ মে শুক্রবার ছিল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি। দেশের রাজনৈতিক নেতা, লেখক, শিল্পী, কলামিস্ট ও পাঠকদের উপস্থিতিতে নিজস্ব ভবনে জন্মদিন উৎসব পালন করেছে প্রতিষ্ঠানটি। সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র (উত্তর) আনিসুল হক। তিনি বলেন, বাংলা ট্রিবিউন বিশ্বস্ততা অর্জন করেছে। সংবাদের গ্রহণযোগ্যতাও বেড়েছে। এ অনলাইন পত্রিকা আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি।
ড. কাজী আনিস আহমেদ বলেন, আমরা চলি যুক্তির পথে। আলোর পথে। আমাদের নামের মধ্যে বাংলা আছে। বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং যে চেতনায় সে আন্দোলন চালিত হয়েছে, তার উত্তরসূরি হিসেবে আমরা ঐতিহ্য নিয়ে গর্বের সঙ্গে যুক্তির পথে এগিয়ে চলব, এই আশা রাখি। তিনি আরও বলেন, এ পথচলায় সবাই সাহস জোগাবেন, এই কামনা রইল। যে উদ্দীপনা, নিষ্ঠা ও সাহস কর্মীরা দেখিয়েছেন, এতে আমি গর্বিত।
এর আগে বাংলা ট্রিবিউনের গত দুই বছরের কাজ ও তাদের কাজের পরিবেশ নিয়ে তৈরি করা ভিডিওচিত্র দেখানো হয়। আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনের মধ্য দিয়ে শুরু হয় মূলপর্ব।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুর ইসলামের পক্ষে তার একান্ত ব্যক্তিগত সচিব একেএম সাজ্জাদ হোসেন শাহীন ও সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবির, ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলা ট্রিবিউন দুবছরে এগিয়ে চলেছে নিজস্ব গতি ও পাঠকের আস্থা নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কর্মীদের সাহস যুগিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আইজিপি এ কে এম শহীদুল হকের পক্ষে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান, র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা, রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, বিজ্ঞাপনী সংস্থা ইমপ্যাক্ট পিআরও লেখক সাদিয়া মাহজাবিন ইমাম, ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্তলাল সেন, ব্যারিস্টার জৌতির্ময় বড়ুয়া, কবি মুহম্মদ নূরুল হুদা, সাংবাদিক প্রণব সাহা, মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী, রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) মো. আনোয়ার হোসেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, উত্তরা অ্যাপাটমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মুজাফ্ফর উদ্দীন, বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দীন আল মামুন ও আব্দুল ওয়াহাব, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল এমপি, নবাগতা চিত্রনায়িকা অধরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খানসহ বাংলা ট্রিবিউনের নিয়মিত কলামিস্টরা। তারা শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলা ট্রিবিউনের সঙ্গে আস্থার বন্ধনের কথাও জানান।
ইউআই/এজে/এমএনএইচ/