‌সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি আরও জানান,  বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে তিনি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের ও শিল্পায়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেছেন’। 

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে জাপান সফর করছেন উল্লেখ করে তিনি বলেন,  দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার পাশাপাশি শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে।

আতিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। জাপান সফরের কর্মসূচিগুলোও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যেই সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
প্রধানমন্ত্রী বললেন, ‘তুমি আবার যাবা আমার সঙ্গে’: আমজনতার তারেক
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
সর্বশেষ খবর
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’